1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

ইউকে প্রবাসী বাংলাদেশীদের দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাচন আসন্ন

জাহাঙ্গীর চৌধুরী রিফাত, সুনামগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৪৬১ বার পড়া হয়েছে

ইউকে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নির্বাচন আগামী ১৯ মে শনিবার অনুষ্ঠিত হবে। এই সংগঠনের মূল কাজ হলো দেশের দিরাই শাল্লা অঞ্চলে বসবাসরত অসহায় গরিব পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। সংগঠনটি নিয়মিত অসহায় দিনমজুরদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করে। এছাড়াও অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার খরচে সহায়তা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত রয়েছে।

ইউকে প্রবাসী বাংলাদেশীরা রেমিটেন্স এর মাধ্যমে এই সংগঠনকে অর্থায়নে সহায়তা করে থাকেন। এবারের নির্বাচনে সংগঠনের সদস্যদের মাধ্যমে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। জগনু লিটন পাশা প্যানেলের প্রতীক হলো গোলাপফুল। এই প্যানেলে রয়েছেন মহিউদ্দিন জগনু, আজিজুর রহমান লিটন, মোঃ পাশা মিয়া, শামসুল আবেদিন জগলু, আবুল কালাম চৌধুরী, শাহারিয়া কুকন, হিরা মিয়া তালুকদার, এড. আল আমিন, শহিদুল ইসলাম সুমন, রফিকুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, বুরহান উদ্দীন, মোহাম্মদ রায়হান, শফিকুল ইসলাম, সৈয়দ মাসুক আহমেদ, ফয়সাল আহমেদ চৌধুরী, আসাদুজ্জামান আক্তার, ডা. শাহিন মিয়া, আলী আহমেদ, সুলেমান কবির, গোলাম আহমেদ ও মোহাম্মদ জাবেদ সরদার।

যোগ্য ও দক্ষ নেতৃত্বের অভাবে অতীতে সংগঠনটি চাহিদামতো কাজ করতে পারেনি বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সূত্র। সুতরাং এবারের নির্বাচনে দক্ষ নেতৃত্ব নির্বাচিত হওয়া প্রত্যাশিত যারা উদ্দেশ্যমূলক কাজ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট