
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর), পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়াতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
‘শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে কমিউনিটিনির্ভর শিক্ষা প্রসার কর্মসূচি’র আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ আয়োজন করে।
প্রশিক্ষনের উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাদিস এ সময়ে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার।
ওরিয়েন্টেশনে প্রশিক্ষণ পরিচালনা করেন পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ পরিদর্শক আখতার জাহান। জিজেইউএসের প্যারামেডিক রেবেকুন নাহার ইয়াসমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা মো. কামরুজ্জামান ও ইসমাইল জবিউল্লাহ।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং পুষ্টি বিষয়ে বয়সোপযোগী ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার লক্ষ্যেই এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, শিক্ষা সুরক্ষা কর্মসূচির মাধ্যমে গ্রামীণ এলাকার কিশোর-কিশোরীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কিশোরী ক্লাবভিত্তিক এ ধরনের কার্যক্রমের মাধ্যমে এসব বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে কিশোরীদের ধারণা আরও স্পষ্ট হবে বলে আশা করছেন তারা।