1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি

বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে মরদেহ দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ বস্তাটি উদ্ধার করে। পরে মরদেহটি নিখোঁজ ইসমাইলের বলে শনাক্ত করা হয়।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত রোববার ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনায় সেদিনই পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, শিশুটিকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হবে। সন্দেহভাজন কয়েকজনকে থানাহেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট