1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব এর বিরুদ্ধে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ)জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২৫ এর ১১ এর ৪ বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইংরেজি শিক্ষক আবুল বাশারকে সহকারী অধ্যাপক পদে সুপারিশ করার অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে জানাজায়, প্রভাষক (ইংরেজি) আবুল বাশার এর অনলাইন ক্লাশ না করা, বিভিন্ন সময় কলেজে অনুপস্থিত থাকা, কলেজে বিলম্বে আসা, কর্তৃক পক্ষের অনুমতি না নিয়ে কলেজ ত্যাগ, অধ্যক্ষের প্রশাসনিক কাজে বাধা প্রদান করা ও অসদাচরণ এর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেন কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও আবুল বাশার কলেজে বিভিন্ন সময় অনুউপস্থিত ছিলেন, এর দায় তার সর্বমোট ১১ (এগারো) দিনের বেতন কর্তন করা হয়।
এ বিষয়ে এক ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগটি হুবহু তুলে ধরা হলো, মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের প্রভাষক আবুল বাসার কর্মরত আছেন। গত ১৭/০৩/২০২০ ইং তারিখ থেকে কলেজে সশরীরে পাঠদান কার্যক্রম বন্ধ আছে, এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের লেখা পড়ার কার্যক্রম সচল রাখার স্বার্থে অনলাইন কার্যক্রম চালু করেন। অত্র কলেজে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি রুটিনের মাধ্যমে পর্যায়ক্রমে সকল বিষয়ের শিক্ষক অনলাইন ক্লাসে ক্লাশ নিলেও প্রভাষক আবুল বাসার এ আইন মানতে নারাজ, কারণ তার কাছে অনলাইন ক্লাশ অপ্রয়োজনীয় মনে হয়েছে। তাই সে অনলাইন ক্লাসে অংশ গ্রহণ না করে সম্পূর্ণ বিরত ছিলেন। বিষয়টির ব্যাপারে তাকে বারবার বলেও কোনো কাজ না হওয়াতে পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল, বরিশালকে লিখিতভাবে অবহিত করলেন কলেজ কর্তৃপক্ষ। পরবর্তীতে ২০২২ ইং সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের জন্য আহ্বান করা হলেও তাতেও তিনি সাড়া দেননি।
গত ১২/০৯/২০২১ ইং তারিখ হইতে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু হয় এবং শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর সংরক্ষণ করা হয়। তিনি ১২/০৯/২০২১ ইং থেকে ১৮/০৯/২০২১ ইং তারিখ পর্যন্ত কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কলেজে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির জন্য তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। কারণ দর্শানো নোটিশ কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। এছাড়া ও নিম্নোক্ত তারিখ সমুহে তিনি কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন।

০৪/০৯/১৩ইং হইতে ০৫/০৯/২০১৩ইং পর্যন্ত। ১০/০৮/২০১৬ ইং তারিখ ছুটির আবেদন ও কারণ দর্শানো নোটিশ সভাপতির নির্দেশ ক্রমে ছুটি মঞ্জুর। ০৪/০৩/২০২০ইং হইতে ০৫/০৩/২০২০ইং পর্যন্ত কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত। কারণ দর্শানো নোটিশ প্রধান করা হয়। ০৯/১০/২০২১ইং হইতে ১০/১০/২০২১ইং পর্যন্ত কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত।

লিখিত অভিযোগে আরো বলা হয়,ধারা বাহিক ভাবে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা তার অভ্যাসগত স্বভাবে পরিণত হয়েছে। উপযুক্ত অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষ জনক না হওয়ায় এবং উক্ত স্বভাবের পরিবর্তন ঘটানোর জন্য মার্চ/২০২০ইং ২(দুই) দিন। সেপ্টেম্বর/২০২১ইং ৭ (সাত) দিন। অক্টোবর/২০২১ইং ২ (দুই) দিন। সর্বমোট ১১ (এগারো) দিনের বেতন কর্তন করা হলো। করোনা কালিন সময় মানবিক দিক বিবেচনা করে বিষয় গুলোর সমস্যার সমাধান করা হয়নি।

কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২৫ এর অনুচ্ছেদ ১১.৪ অনুযায়ী, এমপিওভুক্ত প্রভাষকরা ৮ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে এবং নির্ধারিত সূচকে ১০০ নম্বরের মূল্যায়নে যোগ্য হলে মোট পদের ৫০ শতাংশ পর্যন্ত সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। কিন্তু এই নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষক আবুল বাশারকে সহকারী অধ্যাপক পদে সুপারিশ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব।

সূত্রে জানাজায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবকে টাকা দিলে কলেজের সকল অনিয়ম নিয়মে পরিণত হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় গুলে ডিডি মাধ্যমে সমাধান হয়েছে। আমার কাছে চিঠি আছে তবে তার কাছে চিঠি চাইলে তিনি তা দেখাতে পারেনি।

এ বিষয়ে বরিশাল অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মো: জাকির হোসেন বলেন,এটাতো আমার জানা নাই, আমি তো ছিলাম না, আমি কালকে জয়েন করলাম মাত্র, আমি এটা দেখতে হবে, তারপরে বলতে পারব, এই মুহূর্তে আমার এটা সম্পর্কে কোনো ধারণা নাই, আমি এটা না দেখে বলতে পারব না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট