1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ নজরুল বর্ষের বিভাগীয় একক অভিনয়ে দ্বিতীয় ভোলার সমৃদ্ধ পাল স্নিগ্ধ বাবাকে হারিয়ে দিশেহারা চার সন্তান, কাওসার হত্যার বিচার দাবি ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন

ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, অসাম্প্রদায়িকতা, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ভোলায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইন রোডে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবি নজরুলের সাহিত্যকর্ম, বিদ্রোহী চেতনা, মানবমুক্তি এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর অবস্থান নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন সংস্থাটির উপপরিচালক গোপাল চন্দ্র শীল ও টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য শুধু বিদ্রোহের প্রতীক নয়; তাঁর লেখায় সাম্য, মানবমুক্তি, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা রয়েছে। বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা বাড়ানো প্রয়োজন।

আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নজরুলের বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে কবির বিদ্রোহী চেতনা ও মানবিক দর্শন তুলে ধরেন। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও দর্শন সহজভাবে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট