1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা

হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে নিজের চায়ের দোকান থেকে মো. আবুল মল্লিক (৫৫) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি ২ নম্বর ওয়ার্ডের নিজ দোকান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা যেত। এর পাশাপাশি পরিবারটিও দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে ছিল।

একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আবুল। তবে প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি আর রিকশা চালাতে পারছিলেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে ছোট একটি চায়ের দোকান দেন। কিন্তু দোকানের সামান্য আয়েও পরিবারের অভাব-অনটন কাটেনি।

নিহতের মেয়ের জামাই আবীর হোসেন জানান, মঙ্গলবার আবুল মল্লিককে হাতে একটি রশি নিয়ে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তিনি নিজের চায়ের দোকানে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় স্বজনরা তাঁকে ডাকতে দোকানে যান। পরে দোকানের ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

স্থানীয় বাসিন্দা মো. হারুন বলেন, আবুল মল্লিক অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছিলেন। দীর্ঘদিনের অসুস্থতা ও চরম অভাবের কারণে অনেক সময় তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যদের ভিক্ষা করে সংসার চালাতে হয়েছে।

খবর পেয়ে নেছারাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট