1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক

বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বরিশাল-ঢাকা রুটে সপ্তাহের সাত দিনই নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি’। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিটি গ্রহণ করে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সহসভাপতি নাছিম উল আলম ও মেহেদী হাসান শুভ প্রমুখ।

সপ্তাহে মাত্র তিনটি ফ্লাইট

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৭৯ সালে বরিশাল বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৯ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমানের ফ্লাইট চালু হয়। এরপর ২০২১ সালের ২৬ মার্চ নতুন উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হলেও পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা কমতে থাকে। এতে বরিশাল ও আশপাশের এলাকার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্তমানে ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে মাত্র তিনটি—বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার—ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইটের সংখ্যা আরও কমিয়ে দুটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সপ্তাহের সাত দিনই নিয়মিত ফ্লাইট চালুর জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি।

যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট চালুর দাবিও

স্মারকলিপিতে বন্ধ থাকা যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালুরও দাবি জানানো হয়।

সংগঠনটির মতে, এই রুটটি চালু হলে দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসার পাশাপাশি যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে।

যা বললেন সংগঠনের সভাপতি

বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন,

«“বরিশাল বিভাগের মানুষের দীর্ঘদিনের বিমান যোগাযোগের চাহিদা পূরণে নিয়মিত ফ্লাইট নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বিভাগের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতও ব্যাপকভাবে উপকৃত হবে।”»

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট