1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

জলঢাকায় তিস্তা নিউজ 24.কমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন।

জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

জলঢাকায় নতুন ধারায় অনলাইন নিউজ ” তিস্তা নিউজ 24 ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তিস্তা নিউজের শুভ সুচনা উপলক্ষে ১লা জানুয়ারী বুধবার সন্ধ্যায় জলঢাকায় জিড়ো পয়েন্ট মোড় চৌধুরী মার্কেটের তৃতীয় তলায় প্রেসক্লাব জলঢাকার অস্থায়ী কার্যালয়ে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুভসূচনা হয়। এসময় প্রেসক্লাবের উপদেষ্টা হামিমুর রহমান হামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন, তিস্তা নিউজ 24 ডটকমের সম্পাদক ফয়সাল মুরাদ, অবনি ফার্মেসীর ব্যবস্থাপক পরিচালক হাবিবুর রহমান হালু, জলঢাকা নিউজ সম্পাদক প্রভাষক বজলুর রশিদ, তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের বার্তা সম্পাদক মাহমুদ আল হাছান, প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান লেবু ও সহ-সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবেদ আলী প্রমুখ। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সূধী ও সামাজিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তিস্তা নিউজ 24 ডটকমের সম্পাদক ফয়সাল মুরাদ বলেন, জলঢাকায় নতুন ধারায় নতুন আঙ্গিকে পরিবেশিত হবে তিস্তা নিউজ 24 ডটকম। অনলাইন সংস্করণ থেকে এটিকে দৈনিক পত্রিকায় রুপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। প্রধান অতিথি’র বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নতুনত্বের সমাদর নিয়ে নতুন বর্ষবরনে জলঢাকা উপজেলা থেকে একটি অনলাইন নিউজ সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় আমি প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিস্তা নিউজ 24 ডটকমের পাঠক নন্দিত হয়ে জলঢাকা উপজেলার মুখ উজ্জ্বল করবে এই আশাবাদ ব্যক্ত করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট