1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জসিম চৌকিদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার ছৈলাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জসিম উপজেলার ময়দা গ্রামের মো. দুলাল চৌকিদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানা পুলিশের একটি দল গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ছৈলাবুনিয়া এলাকার ছাদের মুন্সি বাজারের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. জসিম চৌকিদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট