1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব।

মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর ৬ মাইল এলাকায় মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে ‘রোজা পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বাসটি। ৬ মাইল এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের অধিকাংশ যাত্রীকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা যাত্রীদের বাস থেকে বের করে আনেন। পরে রেকার ব্যবহার করে ডোবা থেকে বাসটি উদ্ধার করা হয়। বাসের ভেতরে এবং পানির মধ্যেও কোনো হতাহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

বরিশাল দক্ষিণ ফায়ার স্টেশনের ইনচার্জ চন্দ্রশেখর গাইন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেন। পরে রেকারের মাধ্যমে বাসটি উদ্ধার করা হয়। বাসের ভেতরে বা পানিতে কোনো হতাহত ব্যক্তিকে পাওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. শাহ আলম মৃধা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট