1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

২০২৩ সালে রেকর্ড বাস্তুচ্যুতি দেখেছে বিশ্ব: জাতিসংঘ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে বাস্তুচ্যুত হয়েছেন রেকর্ড ১১ কোটি ৭৩ লাখ মানুষ। এর আগে কখনও এক বছরে পৃথিবীতে এত সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটেনি। খবর এএফপির।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গসংস্থা ইউনাইটেড নেশন্স রেফিউজি এজেন্সি (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদ সম্মেলনে প্রকাশ করেছে এ তথ্য। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইউএনএইচসিআরের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার শীর্ষ নির্বাহী ফিলিপ্পো গ্রান্ডি।

ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ‘গত বছর বিশ্বজুড়ে যত মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তা জাপানের মোট জনসংখ্যার প্রায় সমান। বাস্তুচ্যুতির যত ঘটনা ঘটেছে, সেসবের প্রধান এবং প্রায় একমাত্র কারণ সংঘাত। সবচেয়ে বেশি বাস্তুচ্যুতি ঘটেছে গাজা, সুদান, মিয়ানমার এবং ইউক্রেনে।’

চলতি বছরও প্রায় একই হারে ঘটছে বাস্তুচ্যুতি। ২০১৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অন্তত ২৭ লাখ মানুষ। অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন ১২ কোটি মানুষ।

সংবাদ সম্মেলনে ফিলিপ্পো গ্রান্ডি বলেন, গত ১২ বছর ধরে বিশ্বজুড়ে বাস্তুচ্যুতির ঊর্ধ্বগতি চলছে। প্রতি বছরই বাড়ছে বাড়ি-ঘর ছাড়তে বা হারাতে বাধ্য হওয়া লোকজনের সংখ্যা। ২০২২ সালে প্রায় ১১ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন বিশ্বে।

তিনি আরও জানান, শুধুমাত্র সংঘাতের কারণে ২০২৩ সালে বিশ্বের ২৯টি দেশে ৪৩ বার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে ইউএনএইচআরসি।

‘সংঘাত ব্যাপারটিই আতঙ্কজনক। কোনো এলাকায় সংঘাত শুরু হলে তাই তীব্র আতঙ্কে সেখানকার লোকজন বাড়ি-ঘর ছেড়ে পালাতে থাকেন। তাই বাস্তুচ্যুতির হার কমানোর জন্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতিতে বড় পরিবর্তন প্রয়োজন। যদি তা না ঘটে, তাহলে সামনের বছরগুলোতেও বাস্তুচ্যুতির ঊর্ধহার দেখতে হবে আমাদের,’ সংবাদ সম্মেলনে বলেন ফিলিপ্পো গ্রান্ডি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট