1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

বড়লেখায় বিএসএফের পুশইনকৃত ১৬ জনকে থানায় সোপর্দ বিজিবি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী কুমারসাইল চা বাগান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে নারীও শিশুসহ ১৬জন অবৈধ রোহিঙ্গা নাগরিক ও ৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বিএসএফ এদেরকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিয়েছে। রাতে বিজিবি’র দ্বারা আটককৃতদের থানায় সোপর্দ করেছে।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের মধ্যে নারী ও শিশুসহ ৩ জন বাংলাদেশি নাগরিক এবং নারী ও শিশুসহ ১৩ জন রোহিঙ্গা নাগরিক। বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে এরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। সম্প্রতি সেখানে আটক হয়।

আটক বাংলাদেশি নাগরিকরা হচ্ছে- বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার চাকঢালা গ্রামের আব্দুল্লাহর স্ত্রী খাদিজা বেগম (২২), শিশুপুত্র ইয়াছিন (৫) ও তোহা (২)। রোহিঙ্গা নাগরিকরা হচ্ছে- কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের হালিমা খাতুন (৫৮), মো. হোসান আলী (৩২), মো. সুলতান মিয়া (২২), মো. রাফি (১৬), আসমিতা আক্তার (২৫), শিশুপুত্র মো. আরব (৬ মাস) ও সোহান (২), শিশুকন্যা জান্নাত আরা (৬) ও জান্নাতুল মাওয়া (৫), মো. ইব্রাহিম আলী (২৫), নূর কায়েস বিবি (২৪), সাবিকুন্নাহার (১৬) ও দিল মোহাম্মদ (২৭)। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমণ করেছিল। সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে আটক হয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে ৩জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন রোহিঙ্গা নাগরিককে বিএসএফ পুশইন করলে বিজিবির টহল বাহিনী কর্তৃক আটক হয়। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই শেষে পরিচয় নিশ্চিত হওয়ার পর এই ১৬জনকে রাতে থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বুধবার বিকেলে জানান বিজিবি জিডি মূলে ৩ জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন রোহিঙ্গা নাগরিককে মঙ্গলবার রাতে থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা নাগরিকদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর এবং বাংলাদেশি নাগরিকদের পরিবারের জিম্মায় দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট