1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ভোলায় ১৩ হাজারের বেশি জেলেকে খাদ্য সহায়তা প্রদান

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

ভোলায় জাটকা সংরক্ষণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ২০২৫–২৬ অর্থবছরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত)” এর আওতায় সাড়ে ১৩ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ইলিশ অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য এ সহায়তা দেওয়া হয়।
প্রতিজন জেলে পেয়েছেন ১২ কেজি আটা, ৮ কেজি ডাল, ১০ লিটার ভোজ্য তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি এবং ৪ কেজি লবণ।
ভোলা সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলেদের মাঝে উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান, মৎস্য অধিদপ্তর বরিশালের পরিচালক মো: কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদি হাসান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ রাখার ফলে নদীতে ইলিশের উৎপাদন ইতোমধ্যে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দীর্ঘমেয়াদে জেলেরা আর্থিকভাবে লাভবান হবেন। তারা আরও বলেন, এই কর্মসূচি একদিকে জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে, অন্যদিকে ইলিশ সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করছে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সহায়তা এবং কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা গেলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট