1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন

জামায়াতের ৩০০ আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত: ড. শফিকুল ইসলাম মাসুদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন, দলটি ইতোমধ্যে ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত করেছে। তিনি বলেন, সংস্কার, বিচার ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।

সোমবার (১১ আগস্ট) দুপুরে পটুয়াখালীর মল্লিকা রেঁস্তোরা সেন্টারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনের সম্ভাব্য প্রার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি।

ড. মাসুদ বলেন, “ফ্যাসিস্ট মুক্ত আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা যেমন প্রশংসনীয় ছিল, তেমনি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় জামায়াতে ইসলামী প্রতিবাদ জানিয়েছে এবং এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমরা কেন নির্বাচন বিলম্বিত করব? সংস্কার, বিচার এবং সমান প্রতিযোগিতার পরিবেশ ছাড়া নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না। এখনো প্রশাসনসহ সরকারি দপ্তরে ফ্যাসিস্টের সমর্থক কর্মকর্তারা রয়েছেন।”

মতবিনিময় সভায় পটুয়াখালী জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ান সঞ্চালনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিজ, পৌর জামায়াতের আমীর আবুল বাশার, সহকারী সেক্রেটারি অধ্যাপক মু. আলমগীর হোসাইন, বাইতুল মাল সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীমসহ স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট