1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন

ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

 

ভোলার বাংলাবাজার বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস শ্রমিক ইউনিয়ন।

রোববার (৪ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাবাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে যাত্রী তুলছিলেন সিএনজি চালকরা। এতে বাধা দেন বাস শ্রমিকরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরে তা রূপ নেয় সংঘর্ষে। সংঘর্ষে উভয় পক্ষই বাস ও সিএনজিতে ভাঙচুর চালায়।

বাস শ্রমিকদের অভিযোগ, সংঘর্ষে তাঁদের কয়েকজন সহকর্মীকে মারধর করা হয়েছে। এর প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ভোলার অন্তত আটটি অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে, ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে উভয় পক্ষই বিক্ষোভ করেছে। তাদের মুখোমুখি অবস্থান এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আবারও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

ভোলা জেলা পুলিশ সুপার শরিফুল হক জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট