1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুলাউড়ায় এক পরিবারের ৩জনের ইসলাম ধর্ম গ্রহণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একই পরিবারের ৩জন মা,বাবা ও ছেলে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সদ্য উপজেলার সর্ববৃহৎ ওয়াজ মহফিল আলালপুর হাফিজিয়া মাদ্রাসায় গত রোববার রাতে সিলেট নগরীতে প্রখ্যাত আলেম ফুলতলী পীরের বড় ছেলে ইমাদ উদ্দীন চৌধুরীর কাছে ইসলামধর্ম গ্রহণ করেন তারা।

কুলাউড়া পৌর শহরের সাদেকপুর গ্রামের বাসিন্দা চন্দন চন্দ্র দাস ও তার স্ত্রী সুমিতা পাল এবং তাদের একমাত্র ছেলে অমর চন্দ্র দাস ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর চন্দন চন্দ্র দাসের নাম মো: আব্দুল্লাহ, সুমিতা পালের নাম আমেনা বেগম এবং অমর চন্দ্র দাসের নাম অমর মিয়া রাখা হয়। গত বছরের ১৯শে ডিসেম্বর এবং চলতি বছরের ৫ই জানুয়ারি তারা পৃথকভাবে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে এফিডেবিট করে হিন্দু ধর্ম ত্যাগ করেন।

কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওয়াজ মাহফিলের আয়োজক মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ ৩ ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট