1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি,এইচ,ও ইউ,টি,আই পরিদর্শন

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শালবাড়ী গ্রামের প্রতি মাসে ইউ,টি,আই কার্যক্রম চলে।বাংলাদেশ সরকার শিশুদের বিভিন্ন রোগের প্রতিশেধক হিসাবে টিকা প্রদান করে থাকেন।একটি শিশু ও যেন এ সেবার বাহিরে না থাকে এ কারনে বাংলাদেশের প্রত্যেক পাড়া মহল্লায় টিকাদান কর্মসূচী পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অধীন স্বাস্থ্য সহকারী জনাবা মোসাঃ নাজমা খাতুন ও জনাবা মোসাঃ রেজবী সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি,এইচ,ও জনাব ডাঃ মোঃ ফইসাল নাহিদ (পবিত্র) শালবাড়ী সেন্টার পরিদর্শন করেন।পরিদর্শন কালে টিকাদান কর্মসূচী পরিবেশ ও তাদের পরিচালনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কিছু দিকনির্দেশনা মুলক কথা বলে যারা এ কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে স্থান ত্যাগ করেন।

জনাব ডাঃ মোঃ ফইসাল নাহিদ (পবিত্র), টি,এইচ,ও, নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্স, নিয়ামতপুর, নওগাঁ একজন খুব ভালো মনের মানুষ।এত অবহেলিত প্রত্যান্ত গ্রাম-অঞ্চলে কোনদিন পরিদর্শনে এসেছেন বলে মনে হয় না।তিনি এত ভালো মানুষ নিজে পায়ে হেঁটে টিকাদান কর্মসূচী পরিদর্শন করেন।দেশ গড়ার জন্য এ রকম মনমানসিকতার অফিসার অবশ্যই অত্যাবসকীয়।

টিকাদান কর্মসূচীতে সংবাদকর্মী উপস্থিত হয়ে টিকাদান কর্মসূচী পরিচালনার দায়িত্ব প্রাপ্ত অফিসারদের সাথে কথা বলেন।অফিসারগণ পরিবেশ সহ সকল দিক থেকে সন্তুষ্টি প্রকাশ করেন।সেবা নিতে আশা জনগনের সাথে কথা বললে বলেন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা আমাদের সাথে খুবই সন্তোষজনক আচরন করেন এবং যে শিশুদেরকে টিকা দেন তাদেরকে মায়ের স্নেহের আলোকে টিকাদান কর্মসূচী পরিচালনা করেন।

টিকাদান কর্মসূচী বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্দেশ্য। টিকাদানের মূল উদ্দেশ্য বাংলাদেশের প্রতিটি শিশু যেন সুস্থ্য ও সুন্দরভাবে বেড়ে উঠে।কারন একটি সুস্থ্য ও সবল শিশু হতে পারে আগামী দিনের দেশ পরিচালনার অগ্রনী ভুমিকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট