1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

হোয়াটসঅ্যাপে গুজব ঠেকাতে নতুন সুবিধা: ‘সার্চ অন ওয়েব’

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৫২১ বার পড়া হয়েছে

অনলাইনে গুজব ছড়ানো প্রতিরোধে প্রযুক্তিগত পদক্ষেপ হিসেবে হোয়াটসঅ্যাপ নতুন একটি সেবা চালু করতে যাচ্ছে, যার নাম ‘সার্চ অন ওয়েব’। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটবক্সে প্রাপ্ত যেকোনো ওয়েবসাইটের লিংক বা সংবাদের সত্যতা যাচাই করতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে। বর্তমানে এই সুবিধা পরীক্ষামূলকভাবে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.২০.২৮ বেটা সংস্করণে কিছু ব্যবহারকারীর জন্য উপলব্ধ করা হয়েছে। প্রাথমিক প্রতিক্রিয়া ও মতামতের ভিত্তিতে সুবিধাটি শিগগিরই সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

ডব্লিউএবেটাইনফোর (WABetaInfo)-এর তথ্য অনুসারে, ‘সার্চ অন ওয়েব’ চালু হলে ব্যবহারকারীরা সরাসরি গুগলে ওয়েবসাইটের লিংক আপলোড করে যাচাই করতে পারবেন এটি ভুয়া কি না। ভুয়া তথ্য এবং সন্দেহজনক ওয়েবসাইটের লিংক পাঠানোর মাধ্যমে গুজব ছড়ানোর প্রবণতা রোধ করাই এই নতুন উদ্যোগের মূল উদ্দেশ্য।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপে প্রায়ই ভুয়া ওয়েবসাইট লিংক এবং বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদান হয়, যা অনেকে না বুঝেই অন্যদের সঙ্গে শেয়ার করেন। এই নতুন সেবাটি ব্যবহারকারীদের অন্যদের পাঠানো তথ্যের সত্যতা দ্রুত যাচাই করতে সহায়ক হবে, যার ফলে গুজব ছড়ানো কমবে।

এ ধরনের নতুন প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট