1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায়

জ্বালানি খাতে নারীর অন্তর্ভুক্তি ও নেতৃত্ব বাড়াতে স্টেকহোল্ডারদের আহ্বান

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

জ্বালানি খাতে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ আরও প্রসারিত করার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘উইমেন অ্যান্ড এনার্জি কার্নিভ্যাল ২০২৫’। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড এনার্জি (উই) সেক্টরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশজুড়ে নীতিনির্ধারক, উন্নয়নকর্মী, গবেষক, উদ্যোক্তা এবং তৃণমূল নারী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

কার্নিভ্যালের আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশে টেকসই জ্বালানি রূপান্তরে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। নারীদের অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমান সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এমজেএফ-এর পরিচালক (রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম) বিদ্যুৎ মণ্ডল বলেন, “অন্তর্ভুক্তিমূলক জ্বালানি খাতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে পল্লী অঞ্চলে টেকসই বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে নারী নেতৃত্বকে আরও এগিয়ে নিতে হবে।”

সংস্থার নির্বাহী পরিচালক শামীম আরা নেসারিন বলেন, “উইমেন অ্যান্ড এনার্জি কার্নিভ্যাল নারীদের কণ্ঠস্বরকে জোরালো করেছে। বাংলাদেশকে সবুজ ও টেকসই জ্বালানি রূপান্তরের পথে নারীর ভূমিকাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

প্রসিডেন্টস সেন্টার ফর পাবলিক ডায়ালগের নির্বাহী পরিচালক এম. খন্দকার প্রলয় মজুমদার বলেন, “ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ব্যবস্থায় বিকেন্দ্রীকরণের সুযোগ তৈরি হবে, যেখানে নারীর অবদান অনিবার্য।”

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়ে নারীদের অংশগ্রহণ ও স্বীকৃতি বাড়াতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, নারী উদ্ভাবক ও উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় এবং জ্বালানি খাতের নীতি-সংলাপ অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজন বাংলাদেশের টেকসই জ্বালানি খাতের ভবিষ্যৎ গঠনে একটি মাইলফলক হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট