1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

পটুয়াখালীতে যায়যায়দিন’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির অর্জনকে সঠিকভাবে তুলে ধরার মাধ্যমে পাঠক নন্দিত পত্রিকা হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি অর্জন করেছে দেশের অন্যতম জাতীয় দৈনিক যায়যায়দিন। বৃহস্পতিবার (৬ জুন) এই পত্রিকাটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার এবং যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক গাজি সালাহ উদ্দিন আবিদ। 

 

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে ও পত্রিকাটির পটুয়াখালী জেলা প্রতিনিধি এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা যায়যায়দিন পত্রিকাটির বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

 

প্রধান অতিথি পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যায়যায়দিন ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই পত্রিকাটি আরও ভালো করে পাঠকদের সেবা দেবে। 

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ দৈনিক যায়যায়দিন-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট