1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

যে কারণে গোল করার আগ্রহ কমে গেছে মেসির

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ফুটবল গোলের খেলা। আর এই গোল করার আগ্রহই নাকি মেসির এখন কমে গেছে। অবশ্য গোল করার আগ্রহ কমে যাওয়ার কথাও জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই বার্সেলোনার হয়ে খেলছেন লিওনেল মেসি। স্পেনের এই ক্লাবটির হয়ে ৭৩৪ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬৩৫ গোল করেছেন তিনি। বার্সেলোনায় গত ১৬ বছরে সতীর্থদের দিয়ে ২৫৬টি গোল বানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

শুধু তাই নয়, লা লিগায় গত এক মৌসুমে সতীর্থদের দিয়ে সর্বোচ্চ ২১টি গোল করিয়েছেন মেসি। ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজে গোল করার চেয়ে অন্যদের দিয়ে গোল করাতেই বেশি পছন্দ করেন।

আর্জেন্টিনার মাসিক সাময়িকী গারগান্তা পোদেরসারকে মেসি বলেছেন, ব্যক্তিগতভাবে আমার এখন গোল করার আগ্রহ তেমন নেই। নিজে গোল করার চেয়ে দলের জয়ে অবদান রাখতে পারলেই খুশি।

চলতি বছরে করোনাভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মেসিসহ বিশ্বের অনেক তারকা খেলোয়াড়। বছরের শুরুতে বার্সেলোনার হাসপাতাল এবং আর্জেন্টিনায় করোনা চিকিৎসার জন্য ১ মিলিয়ন ইউরো দান করেন মেসি।

করোনা আক্রান্ত রোগীদের মৌলিক প্রয়োজনীয় জিনিস যেমন- পানি, খাবার ও বিদ্যুৎ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।

মহামারি করোনাভাইরাসের মধ্যে যারা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন সেসব চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেছেন, যারা করোনার মধ্যে লড়াই করেছেন আমাদের উচিত তাদের উদ্দেশে এ বছর জেতা শিরোপাগুলো উৎসর্গ করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট