1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

ফেব্রুয়ারির মধ্যে আর্থিক প্রতিষ্ঠানের সেবা সহজীকরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৪৬ বার পড়া হয়েছে

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ বিভিন্ন সংস্থাগুলোকে আগামী ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে অন্তত একটি সেবা সহজীকরণ বাস্তবায়ন করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ে সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার আবদুল্যাহ হারুন পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্দেশনা দেয়া হয়।

সভার কার্যপত্রে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক উদ্বোধন কর্মপরিকল্পনা ২০২০-২০২১ অনুযায়ী চলতি অক্টোবর মাসের ১৫ তারিখের মধ্যে ন্যূনতম একটি সেবা পদ্ধতি সহজীকরণের পাইলটিং বাস্তবায়ন করতে হবে।

এছাড়া বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি অনুযায়ী নতুন একটি সহজিকৃত সেবা ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।

আলোচ্য নির্দেশনাসমূহ পরিপালনের লক্ষ্যে ই-লাইব্রেরি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এসএমএস-এর মাধ্যমে শ্রান্তি বিনোদন ছুটির নোটিফিকেশন প্রেরণ, পত্ৰজারি ট্রাকিং সিস্টেম ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়।

সবশেষে কোনো একটি সেবা সহজীকরণের পূর্বে এ বিভাগের শাখা-অধিশাখাসমূহ হতে মতামত সংগ্রহের বিষয়ে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

আলোচনার পর সিদ্ধান্তসমূহ গৃহীত হয় যে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শাখা-অধিশাখাসমূহ হতে সেবা সহজীকরণের জন্য মতামত দ্রুত সংগ্রহ করতে হবে।

বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ বিভিন্ন সংস্থাগুলোকে আগামী ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে অন্তত একটি সেবা সহজীকরণ বাস্তবায়ন করতে হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট