1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

সাংসদ বাদশার সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সৌজন্য সাক্ষাৎ

জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বুধবার বিকেল ৫ টায় কোর্ট স্টেশন হড়গ্রামে নিজ কার্যালয়ে সাক্ষাৎকালে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মো:ফায়সাল হোসেন, সাধারণ সম্পাদক মো:আরিফুল হক রনি।

এসময় এমপি বাদশা বলেন, এখন অনলাইন পত্রিকা গুলো খুব জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা শুধু নেগেটিভ নিউজগুলো না করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের পজেটিভ নিউজ গুলো করবেন। এর পাশাপাশি আমার সংসদীয় আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, এই উন্নয়নের চিত্র গুলো মানুষের মাঝে তুলে ধরবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বরেন্দ্র টেলিভিশনের প্রধান প্রতিবেদক জাহিদ হাসান সাব্বির। যুগ্ম সাধারণ সম্পাদক মো:পাভেল ইসলাম মিমুল, সাংগঠনিক সম্পাদক তুহিন আলী, দপ্তর সম্পাদক মো: নাইম হোসেন, কার্য নির্বাহী সদস্য মো: আল আমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট