1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ

মো. সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর ভোলা সফরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর সকাল ৬টায় রাজধানীর গুলশান-২ এলাকা থেকে সড়কপথে ভোলার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ১১টার দিকে তাঁর ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।
সফরের প্রথম দিন দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন আন্দালিব রহমান পার্থ।
৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব পরিষদ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একই দিন দুপুর সাড়ে ২টায় নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের শেষ দিন ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। বিকেল ৪টায় স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করার কথা রয়েছে।
মন্ত্রীকে ঘিরে তাঁর সফরসূচি অনুযায়ী জেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা থাকায় এবারের সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট