1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বনবিভাগের বনপ্রহরীরা।

শনিবার সকাল সাড়ে ৯ টায় বন আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে আটককৃত তিন জেলেকে চরফ্যাসন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বনবিভাগের বনপ্রহরীরা।

আটককৃতরা হলেন, মোঃ বেল্লাল, মোঃ জিহাদ ও মোঃ হাছান। এদের সবার বাড়ি উপজেলার বিচ্ছিন্ন ৫ নং চর কলাতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বিটের চরপাতালিয়ার সংরক্ষিত বনাঞ্চলে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল তিন জেলে। খবরপেয়ে বনবিভাগের সদস্যরা সরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে বিষ দিয়ে খালে মাছ শিকার সময় তিন জেলেকে আটক করে। পরে শুক্রবার বিকেলে বনআইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে বনবিভাগ। পরে শনিবার সকালে সাড়ে ৯ টায় আটককৃত তিন জেলেকে আদালতের মাধ্যমে চরফ্যাসন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

এই ব্যাপারে বনবিভাগের উপজেলার পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজিব সরকার জানান, আটককৃত তিন জেলে সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ মাছ শিকার করার সময় আটক করা হয়। বন আইনে মামলা দায়ের পর শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে উপজেলা বনবিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাসেদুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আটককৃত তিন জনকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, বিষ প্রয়োগ করে মাছ শিকার পরিবেশবিরোধী। জীববৈচিত্র্য ও জলজ সম্পদ রক্ষায় বনবিভাগের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট