1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১

ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভোলা সদর উপজেলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়নের ঢাকায় বসবাসরত বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এ সভায় কাচিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নসংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ বলেন, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনে জয়ী হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। একই সঙ্গে নির্বাচিত না হলেও এলাকার মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রয়োজন ও যেকোনো সমস্যায় তিনি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ইউনিয়নবাসীরা এলাকার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা এ ধরনের মতবিনিময় আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সভা শেষে উপস্থিত সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট