1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটার মানববন্ধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বরিশাল বিভাগের জন্য প্রত্যাশিত বরাদ্দ নিশ্চিতকরণ এবং পর্যটন নগরী কুয়াকাটার অবকাঠামোগত উন্নয়নের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ৩০ কিলোমিটারব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুয়াকাটা উন্নয়ন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

টিয়াখালী ইউনিয়নের সিক্স লেন সড়ক এলাকা থেকে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এতে দক্ষিণাঞ্চলের উন্নয়নকে কেন্দ্র করে ৯ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়ন, পর্যটন শিল্পের টেকসই বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা সমুদ্রবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা।

মানববন্ধনে কুয়াকাটা উন্নয়ন ফোরামের আহ্বায়ক আব্দুল আজিজ মুসুল্লী, মুখপাত্র মতিউর রহমান হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ জসিম উদ্দিন বাবুল, যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ এবং পরিবেশবাদী সংগঠন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কে. এম. বাচ্চুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পর্যটন, মৎস্যসম্পদ ও কৃষিতে সমৃদ্ধ দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বৈষম্যের শিকার। ফলে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়িত হয়নি।

তারা আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে বড় ও উচ্চাভিলাষী হিসেবে উপস্থাপন করা হলেও দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রত্যাশিত বরাদ্দ না থাকায় এ অঞ্চলের মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ অঞ্চলের উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট