1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ‘উল্টো রথ’ের মাধ্যমে সমাপ্ত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পৌর শহরের জুবিলী সড়কে ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রথটি নগর প্রদক্ষিণ শেষে নিজ গন্তব্যে ফেরে।

শুক্রবার বিকেলে জুবিলী সড়কের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে হরিনাম সংকীর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জগন্নাথ দেবের রথ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে রথের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় মোট ৯টি রথে জগন্নাথ দেবকে নগর পরিভ্রমণে বের করা হয়েছিল।

ইসকন পটুয়াখালী শাখার নিত্য সেবা বিভাগের দায়িত্বরত শ্রী আলাদ গোবিন্দ দাস বলেন, “শাস্ত্রমতে, ভক্তদের দর্শন দেওয়ার উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব এই তিথিতে রথে চড়ে নগর পরিভ্রমণ করে মাসির বাড়ি বেড়াতে যান। নয় দিন পর তিনি নিজ আলয়ে ফিরে আসেন, তখনই এই ‘উল্টো রথ’ অনুষ্ঠিত হয়। বিশ্বশান্তির উদ্দেশ্যেই হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এই উৎসব পালন করেন।”

উৎসব উপলক্ষে ইসকন ও বিভিন্ন মন্দির কমিটি গত নয় দিন ধরে হরিনাম সংকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, গীতা পাঠের আসর ও আলোচনা সভাসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট