1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদারের মৃত্যুদণ্ড ভোলায় স্ত্রী হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২ পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩ বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার আগামীকাল পটুয়াখালী জেলা জামায়াতের রুকন সম্মেলন, আজ ভেন্যু পরিদর্শন বাউফলে টিআর-কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, একই স্থানে দুই নামে প্রকল্প বাস্তবায়নের দাবি কলাপাড়ায় জমি বিরোধে জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ পায়রা ও লোহালিয়ায় ইলিশের তীব্র সংকট, হতাশ দুমকির জেলেরা পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪২৮

আগামীকাল পটুয়াখালী জেলা জামায়াতের রুকন সম্মেলন, আজ ভেন্যু পরিদর্শন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আগামীকাল শনিবার (৪ জুলাই) পটুয়াখালী ব্যায়ামাগারে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে আজ শুক্রবার বিকেলে সম্মেলনস্থল পরিদর্শন করেছেন জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান।

আজ শুক্রবার বিকেলে সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও আয়োজন পরিদর্শনে পটুয়াখালী ব্যায়ামাগারে যান জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। এ সময় তিনি মঞ্চ, নিবন্ধন, অতিথি অভ্যর্থনা, আসন বিন্যাস, সাউন্ড সিস্টেম ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে জেলা সেক্রেটারি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শহীদুল ইসলাম আল-কাইসারী, সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, প্রচার ও মিডিয়া সম্পাদক সাইদুর রহমান খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস সরদারসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকালের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসানাত মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মো. মোয়াযযম হোসাইন হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। জেলা জামায়াতের পক্ষ থেকে সকল রুকনকে নির্ধারিত সময়ে সম্মেলনস্থলে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

Tags: পটুয়াখালী, জামায়াতে ইসলামী, রুকন সম্মেলন, নাজমুল আহসান, আবুল হাসানাত, ব্যায়ামাগার, রাজনীতি, সম্মেলন প্রস্তুতি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট