1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

ভোলায় স্ত্রী হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ভোলায় স্ত্রী আফজুন বেগমকে গলা টিপে হত্যার দায়ে স্বামী মো. মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোক্তার হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা না থাকায় অটোচালক মোক্তার হোসেন শ্বশুরবাড়িতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন। মোক্তার হোসেন তার স্ত্রীর ছোট বোনকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন, যা নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

ঘটনার দিন ২০১৯ সালের ৩০ জুন বিকেলেও এ বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় চৌকিদারসহ কয়েকজন মীমাংসায় বসলে মোক্তার হোসেন তার স্ত্রীকে হত্যার হুমকি দেন। ওই দিন রাত ১১টার দিকে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে মধ্যরাতে স্ত্রী আফজুন বেগমকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান মোক্তার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি তৈয়বুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ রায়ে বাদীসহ আমরা খুশি। আমরা ন্যায়বিচার পেয়েছি।”

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ও ভোলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদুর রহমান জানান, ভোলার জজ আদালতে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট