1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার

পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং সৃজনশীল প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে পটুয়াখালীতে দুই দিনব্যাপী ‘আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব-২০২৬’ শুরু হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে পটুয়াখালী জেলা জিমনেসিয়াম অডিটোরিয়ামে একশটিরও বেশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনীর মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধ্যাপক ড. তারিকুল ইসলাম সজীব এবং অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনের পর অতিথিরা শিক্ষার্থীদের উপস্থাপিত একশটিরও বেশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন প্রকল্পের কার্যকারিতা ও বাস্তব প্রয়োগ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারা। কৃষি, পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, রোবটিক্স ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা বিষয়ের উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী, গবেষণাধর্মী উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট