1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জহিরুল শিকদার (৩৯) নামে এক যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের আনিচ শিকদারের ছেলে সিন্টু ও শান্ত শিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রশিদ শিকদারের ছেলে জহিরুল শিকদারের বিরোধ চলছিল। নিহত জহিরুল বড়বাশাইল বাজারের একজন মাছ বিক্রেতা ছিলেন।

নিহতের স্ত্রী মাসুমা মনি অভিযোগ করে বলেন, ‘গত বুধবার (১ জুলাই) গভীর রাতে আমার স্বামী জহিরুল শিকদারকে ঘর থেকে ডেকে নিয়ে যায় শান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদার। পরে তারা পরিকল্পিতভাবে বাড়ির পাশের রাস্তায় আমার স্বামীকে হত্যা করে ফেলে রেখে যায়।’

এ ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে মাসুমা মনি বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই পুলিশ ওই দিন দুপুরে আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২৩) ও মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (৫৫) নামে দুজনকে গ্রেপ্তার করে।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ‘নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরই দুই আসামিকে গ্রেপ্তার করে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট