1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজের মান নিয়ে ছাত্রদলের আপত্তি, কলেজের সড়কের ঢালাই বন্ধ নজরুল বর্ষের বিভাগীয় একক অভিনয়ে দ্বিতীয় ভোলার সমৃদ্ধ পাল স্নিগ্ধ বাবাকে হারিয়ে দিশেহারা চার সন্তান, কাওসার হত্যার বিচার দাবি ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, প্রশিক্ষণ নিয়ে লাখ টাকার উদ্যোগে আরিফ! আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক

মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলার দুই পলাতক অভিযুক্ত মো. সালেক ও মো. ছারোয়ারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে গোয়েন্দা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে ২৪ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জুলকুড়ি উত্তরপাড়া এলাকা থেকে মো. সালেক (৪০)-কে এবং ২৫ জুলাই ঢাকার গুলশান থানাধীন আজাদ মসজিদ এলাকা থেকে মো. ছারোয়ার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। উভয় অভিযুক্তের বাড়ি মহিপুর উপজেলার নয়াকাটা গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে ভুক্তভোগী হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫)-এর দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ১৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৌলতলী মৌজায় ভুক্তভোগীর জমিতে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করেন।

বাধা দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে হারিচ আহম্মদকে মারাত্মক জখম করে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ২০ জুলাই ভোরে তাকে মৃত ঘোষণা করেন। এরপর ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মো. সালেককে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এবং মো. ছারোয়ারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট