1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬ মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার

দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় অভিযান চালিয়ে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার সকাল থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী ও চরবয়েড়া এবং মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া ও মজুমদার বাড়ি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম এবং দুমকি থানা পুলিশের একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এ ধরনের জাল ব্যবহারে মাছের স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, “নদী ও খালে অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, “নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ এ ধরনের জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় স্থানীয়দের সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট