1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লাইন্ড সার্জনফিশ রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ, আহত ৩ বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর: বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়ন: প্রধান আসামি গ্রেপ্তার গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ বরিশালে তারেক রহমানের আগমন ঘিরে মিছিলের নগরী কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ইউডি মামলা নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ

ভোলায় মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ভোলা সদরের আলোচিত সুমাইয়া আক্তার মিতু হত্যা প্ররোচনা মামলায় পলাতক প্রধান আসামি স্বামী মো. সোহাগসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার মেজর রওনক জাহান সরকার বুধবার (১৭ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার অপর দুই আসামি হলেন মিতুর শাশুড়ি মোসা. কহিনুর বেগম ও খালা শাশুড়ি মোসা. মুক্তা আক্তার।

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের নির্দেশনায় এবং র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের ইপিজেড এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. সোহাগ, ২ নম্বর আসামি মোসা. কহিনুর বেগম ও ৪ নম্বর আসামি মোসা. মুক্তা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে চট্টগ্রামের সংশ্লিষ্ট ইপিজেড থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার মেজর রওনক জাহান সরকার বলেন, “গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিকভাবে চট্টগ্রামের ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি ভোলা সদর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা চট্টগ্রাম থেকে আসামিদের নিয়ে আসার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিচ্ছেন। নারীর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে র‌্যাব সব সময় কঠোর অবস্থানে রয়েছে।”

মামলা সূত্রে জানা যায়, গত ৩ জুন দুপুরে ভোলা শহরের উকিলপাড়ার একটি ভাড়া বাসার পাঁচতলা থেকে গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিতু ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা এবং মো. বশির আহমেদের মেয়ে।

মৃত্যুর আগের রাতে মিতু তার বোন মিমের মোবাইল ফোনে একটি ভয়েস রেকর্ড পাঠিয়ে জানান, স্বামী সোহাগ তাকে মারধরসহ অমানবিক নির্যাতন চালিয়েছেন। বৃহস্পতিবার সকালে স্বামী সোহাগ তার শ্বশুরবাড়িতে ফোন দিয়ে তাদের দ্রুত আসতে বলেন। পরিবারের লোকজন এসে দেখেন ঘরের দরজা খোলা এবং সোহাগসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাসায় নেই। পরে ঘরের শয়নকক্ষের খাটের ওপর মিতুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এ ঘটনায় মিতুর বাবা বশির আহমেদ বাদী হয়ে ৫ জুন ভোলা সদর মডেল থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট