1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সোমবার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন মো. তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং রোডে গ্রিন উড স্কুলের সামনের ফুটপাতে এক ছাত্রকে পথরোধ করে ছিনতাইকারী চক্রটি। এ সময় তারা ওই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ তিন হাজার টাকা কেড়ে নেয়। অভিযোগ পাওয়ার পর সিটিটিসির একটি টিম ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করতে থাকে।

তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টা ১৫ মিনিটে মোহাম্মদীয়া হাউজিং এলাকার গ্রিন উড স্কুলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, “ঘটনার পরপরই আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং রাজধানীর বিভিন্ন এলাকায় তারা একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট