1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৩৮ জনের কারাদণ্ড, জব্দ ৬ ড্রেজার ছেলের মৃত্যুর এক দিন পর মায়েরও মৃত্যু, পটুয়াখালীতে শোকের ছায়া ভোলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ

ফরিদপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা জব্দ

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা জব্দ করা হয়।

ভাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে ভাঙ্গা থানার জিডি নং-৭৪৪ এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত্রীকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটির অংশ হিসেবে এসআই (নিঃ) মো. মিজানুর রহমান-০২ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের ছনের ভিটায় একটি গাছের নিচে খোলা স্থানে জুয়ার আসরে অভিযান চালানো হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে রায়হান খালাসী (৪৫), শহীদ ভূইয়া (৪৭), ফিরোজ মাতুব্বর (৪৫), আমির হোসেন (৪৪), মিজানুর রহমান ভূইয়া (৪৮) ও খোকন হোসেন (৫০) নামের ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই ভাঙ্গা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এসময় তাদের দখল থেকে একটি ডন প্যাকেটের ভিতরে থাকা ৫২টি তাস এবং জুয়ার বোর্ড থেকে মোট ৯৫০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত টাকার মধ্যে রয়েছে ২০০ টাকার ১টি নোট, ১০০ টাকার ১টি, ৫০ টাকার ৮টি, ২০ টাকার ১১টি এবং ১০ টাকার ৩টি নোট।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট