1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১

শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

“সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে নবগঠিত ২০২৫–২০২৬ কার্যকরী পরিষদের অভিষেক এবং পবিত্র ১৭ই রমজান উপলক্ষে ঐতিহাসিক বদর দিবস স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই মার্চ) ভানুগাছ রোডস্থ একটি রেস্টুরেন্ট পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কো-চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হিজরি দ্বিতীয় সালের ১৭ রমজানে মদিনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণকারী এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে ইসলাম ও মুসলমানদের বিজয় অর্জিত হয়, যা ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ হিসেবে পরিচিত।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন–এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাগর–এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি যুবনেতা হাজী ইজ্জতুর রহমান সাজ্জাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সম্পাদক ও হাজী মো. কামাল হোসেন এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মোহাম্মদ মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি শেখ জাবির আহমদ কাদেরী আল হোসাইনী সিরাজনগরী। তিনি বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সুফিবাদী জনতার রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সূচনালগ্ন থেকেই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

এ সময় অনুষ্ঠানে সমাজকর্মী, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট