1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল

প্রতিহিংসার নয়, ঐক্য ও উন্নয়নের রাজনীতি করতে চাই: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তারা প্রতিহিংসার রাজনীতি করেননি; বরং ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি করতে চান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, কাউকে আঘাত করি নাই। আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি করতে চাই।”

তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। হাট-বাজার, লঞ্চঘাট ও খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমখোলা তরমুজ ঘাট ও হরিদেবপুর ঘাট উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চরের জমির মালিকানা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত কৃষকদের অধিকার নিশ্চিত করতে কাজ চলছে। রাজনৈতিক পরিচয়ে কোনো ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা বা অনৈতিক সুবিধা নেওয়া বরদাশত করা হবে না।

মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি যুবসমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে এলাকায় তরুণদের বেকারত্ব কমানো যায়।

গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার উপজেলায় আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট