1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের!

এমন একটি প্রতিদ্বন্দ্বী দল পেয়েছি, যারা মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে: নুরুল ইসলাম নয়ন

‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে


‎ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দুর্ভাগ্যের বিষয় আমরা এমন একটি দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছি, যাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কোনো অবদান নেই। বরং স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা। ১৯৭১ সালে একদিকে ছিল দেশের মুক্তি ও স্বাধীনতার সংগ্রাম, অন্যদিকে তারা শৃঙ্খল ও নিপীড়নের সঙ্গে কাঁধ মিলিয়ে মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল এবং আমাদের মা-বোনদের ইজ্জত-সম্মান লুণ্ঠন করেছে।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ পতনের নেতৃত্ব দিয়েছেন, এবং তাদের শৃঙ্খলবদ্ধ কার্যক্রমের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়েছেন। এই দল ফ্যাসিবাদের সঙ্গে একাকার হয়ে রাজনৈতিক রাজত্ব চালিয়েছে। তাদের রাজনীতি কোনো উন্নয়ন বা জনকল্যাণের জন্য নয়, বরং স্বার্থ ও ক্ষমতার জন্য।

‎নয়ন বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র ভোট জয় করা নয়। আমরা চাই এই অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল পাক, শিক্ষিত ও সুস্থ সমাজ গড়ে উঠুক। চরফ্যাশন ও মনপুরার প্রতিটি গ্রামে শিক্ষার মান বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সড়ক, বিদ্যুৎ ও পানি সরবরাহের মান উন্নয়ন করা হবে। আমরা সকল ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষকে একত্রিত করে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করবো।

‎তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের ভোটে নির্বাচিত হলে প্রতিটি পরিবারকে সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব। আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা আমাদের প্রাধান্য পাবে।

‎জনসভায় চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন প্রমুখ।

‎সমাবেশে চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরআগে মিছিলে মিছিলে ২১টি ইউনিয়ন থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট