1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জামায়াতের নারী সমাবেশে জনসমাগম

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণ দেখা গেছে। রোববার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতিতে বাংলা স্কুল মাঠ ও আশপাশের এলাকা জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমির মো. জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শাখার সেক্রেটারি মাওলানা মো. আতাউর রহমান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হারুনুর রশিদ, জেলা মিডিয়া বিভাগের প্রধান মাস্টার মো. আমির হোসেনসহ বিভিন্ন স্তরের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, ইসলামী সমাজব্যবস্থায় নারীর সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, ক্ষমতায় গেলে শিক্ষিত বেকার যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দেশের প্রাকৃতিক গ্যাসসম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথা জানান তিনি।
নদীভাঙন প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ভোলাবাসীর দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে অভিজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে টেকসই ও দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।
শিক্ষা খাতে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ নিশ্চিত করা হবে, যাতে আর্থিক সংকটের কারণে কেউ পড়াশোনা থেকে ঝরে না পড়ে।
নির্বাচন পরিচালনা প্রসঙ্গে প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা পক্ষপাতমূলক আচরণ করলে জনগণ তার জবাব দেবে।
সমাবেশে ভোলা পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকা থেকে নারী নেত্রী ও কর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, অতিরিক্ত ভিড়ের কারণে অনেক নারীকে মাঠে বসার জায়গা না পেয়ে ফিরে যেতে হয়েছে।
স্থানীয় এক পথচারী সাদ্দাম হোসেন বলেন, ভোলায় এত বড় নারী সমাবেশ তিনি আগে দেখেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট