1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ভোলার চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুজনের উপর হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুজনের উপর হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী ও চাদাবাজ খাইরুল ইসলাম সোহেলসহ তার সহযোগীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে ভোলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী মোঃ সুজন, অভিযোগ করে বলেন,, আমি চরফ্যাশন উপজেলার আল-আরাফাহ বহুমুখী সমবায় সমিতির সভাপতি। মোঃ কামাল নামের একজন গ্রাহক সমিতির ঋণের খেলাপীর টাকা দেয়না বলে আমি তাকে অফিসে ডেকে আনি। এসময় চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডের আবুল খায়ের খানের ছেলে, খায়রুল ইসলাম সোহেল আমাকে ফোনে হুমকী দিয়ে বলে, কামালের কাছ থেকে ঋণের বকেয়া কোন টাকা নেয়া যাবে না। আমি তার এ অন্যায় আবদারে রাজি না হওয়াতে, সে গত ১০/০২/২০২৫ইং তারিখ বেলা ১২টার দিকে সন্ত্রাসী খায়রুল ইসলাম সোহেলের নেতৃত্বে ৬০/৭০জন সন্ত্রাসী আমার চরফ্যাশন বাজারের চাউলপট্টি আল-আরাফাহ সমবায় সমিতির কার্যালয়ে অনাধিকার ভাবে প্রবেশ করে। এসময় তারা আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। অন্যদিকে সন্ত্রাসীরা আমার অফিসে থাকা ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন দামীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাকে উদ্ধার করে (নিরাপত্তা জনীত কারণে) ভোলা সদর হাসপাতালে ভর্তি করেণ। এ ব্যাপারে আমি চরফ্যাশন থানায় একটি অভিযোগ দাখিল করেছি। কিন্তু এক অদৃশ্য ইশারায় পুলিশ এখনো মামলাটি এফআইআর করেনি।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী সুজন আরো অভিযোগ করে বলেন, বর্তমানে সে সন্ত্রাসী আমার উপর হুমকী ধামকী অব্যাহত রেখেছে। তার ভয়ে এখন আমি আমার প্রতিষ্ঠানে বসতে পারছি না। সে হুমকী দিয়ে আমার অফিসের ঘর মালিককে বলেছে, আমি যদি অফিসে যাই তাহলে আমার অফিসটি আগুন লাগিয়ে পুরিয়ে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট