1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বড়লেখায় আবুল কাশেম হত্যার প্রতিবাদে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

 

শিক্ষার্থী আবুল কাশেমকে হত্যার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মূখ থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানিয়ে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি মো. আবু হাসান, কাওছার আহমদ ও জাভেদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলকালে শ্লোগানে শ্লোগানে ‘ফ্যাসিস্টদের ঠাঁই নাই, বাংলার বুকে ঠাঁই নাই’, ‘বিচার চাই বিচার চাই, আমার ভাইয়ের উপর হামলার বিচার চাই’সহ নানা স্লোগানে ভেসে ওঠে এলাকাজুড়ে।

এসময় তারা বলেন, “যারা শিক্ষার্থীদের হত্যা করে তাদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। এই আওয়ামী সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এবং অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নির্মূল করা হোক।”

উল্লেখ্য যে, গত ০৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরীর দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলা ও তাদের আটক করে মারধরের যে ঘটনা ঘটে। এতে আবুল কাশেমসহ ১৭ জন আহত হন। পরে কাশেমসহ গুরুতর আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কাশেমের মৃত্যু হয়। এতে গর্জে উঠে পুরো দেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট