1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

” প্রয়োজনের তাগিদে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখলেন জলঢাকার অবসরপ্রাপ্ত আব্দুল গফুর চাচা।

জসিনুর রহমান জলঢাকা উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

 

 

বিগত ০৩/০২/২০২৫ খ্রিঃ তারিখ হতে ০৯/০২/২০২৫ পর্যন্ত প্রয়োজনের তাগিদে নিজ উপজেলা জলঢাকা,
কিশোরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলার কিছু এলাকায় ঘোরাঘুরি ! এ ঘোরাঘুরির সময় স্বভাবসুলভ কিছু দৃশ্যধারণ।
প্রথমতঃ পাউবো এর নিয়ন্ত্রনাধীন জলঢাকা অংশের বহুল প্রতীক্ষিত(বিলম্বিত) তিস্তা প্রধান খাল এবং সাইড ক্যানেলের সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কাজগুলো সম্পন্ন হলে এ এলাকার ভিআইপি (পরিদর্শন) রাস্তাটিতে যানবাহন চলাচলে স্বস্থি ফিরে আসবে। সেসাথে পৌর এলাকার শ্রীবৃদ্ধি পাবে বলে মনে করছি। তবে অধিগ্রহনকৃত যায়গাগুলো পরিপূর্ণ রুপে দখলে নিয়ে পানি সম্পদ মন্ত্রনালয়/পাউবো চা বাগান সৃজন কিংবা আধুনিক মার্কেট বা পাইকারী মার্কেট নির্মাণ করে ভাড়া সিষ্টেম চালু করলে প্রচুর পরিমান রাজস্ব ইনকাম হবে সেসাথে অধিগ্রহণকৃত যায়গাগুলোর পরিবেশ বহাল থাকবে। অন্যথায় ভিআইপি রাস্তাটিতে পূনরায় ফাঁড়া এবং অপরিকল্পিত অবৈধ স্থাপনায় পরিবেশ নষ্ট হবে মর্মে বিষয়টি আমলে নিতে পানি সম্পদ মন্ত্রনালয়/পাউবোর সদয় দৃষ্টি আকর্ষন করছি। সেসাথে শ্রীবৃদ্ধির জন্য বিশেষ করে জলঢাকা পৌরসভার অংশে আলোচিত রাস্তাটির উভয় পার্শ্বে নারিকেল, তাল, খেজুর কিংবা দেবদারু গাছ লাগানো যেতে পারে।
দ্বিতীয়তঃ কিশোরগঞ্জ উপজেলাধীন গদা সঃপ্রাঃ বিদ্যালয় হতে দক্ষিণ দিকে রংপুরগামী মূল রাস্তা অর্থাৎ ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন পাঁকা রাস্তাটি
(আনুমানিক ৩ কিঃমিঃ) একেবারে যানবাহন চলাচল অযোগ্য ! অবস্থাদৃষ্টে মনে হয় এ রাস্তার বাপ-মা দুনিয়াতে আর নেই! যদি বেঁচে থাকে তা’হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা এবং জেলা প্রশাসনকে রাস্তাটির দিকে দৃষ্টি দিতে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
নাতিদীর্ঘ রচনা লিখে ধৈর্যচূত্যি না ঘটাতে এখানেই করলাম। তবে পক্ষে/বিপক্ষে সদয় মতামতের জন্য ছবি/ভিডিওচিত্র প্রর্দশিত হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট