1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শ্রীমঙ্গলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তবে সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে।’

কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে শীতের দাপট। বিশেষ করে, রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে। তীব্র শীতে চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা পড়তে হচ্ছে বিভিন্ন যানবাহন। গতকাল রাতে উপজেলার মতিগঞ্জে মোটরসাইকেল আরোহী ও ট্রাকের মুখোমুখি হয়ে মোটরসাইকেল আরোহীর অবস্থা সংকটাপন্ন অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে, পর্যটননগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকেরাও শীতের দেখা পেয়েই আবার অনেকই খুশি। তারা বলেন, ‘ঠান্ডার মধ্যে ঘুরতে একটু বেশি মজা লাগছে।’

ঢাকা থেকে বেড়াতে আসা দম্পতি পরিবার নিয়ে আসা বেসরকারি চাকুরিজীবী মতিন মিয়া বলেন, ‘এখানে এত ঠান্ডা, আগে বুঝিনি, ঢাকায় গরম। সন্ধ্যার পর চা বাগান এলাকায় শীত বেশি। সকালে কুয়াশা ভেদ করে রোদ ওঠায় শীত তেমন গায়ে লাগছে না।’

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘টহলে রাতের বেলা বের হয়ে চা-বাগান এলাকায় গেলে মারাত্মক ঠান্ডা থাকে। ঘন কুয়াশা থাকে, কিছু দেখা যায় না। চালককে টহল গাড়ি চালাতে বেগ পেতে হয়।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট