1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জনের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মধ্যপ্রাচ্যে দু’দিনের ব্যবধানে কুলাউড়ার ২ প্রবাসীর মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও ওমানে ২ দিনের ব্যবধানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ২ যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২রা ফেব্রুয়ারি) রাতে ওমানে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার শরিফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা হাসান আলী চৌধুরীর ছেলে হারুনূর রশীদ চৌধুরী (৪২)।

এদিকে রোববার (১লা ফেব্রুয়ারি) রাতের কোন একসময়ে উপজেলার কর্মধা ইউনিয়নের গারদ গ্রামের বাসিন্দা হাছন আলীর ছেলে আকদ্দছ আলী (৩২) সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। রাতের খাবার খেয়ে নিজ বিছানায় ঘুমিয়ে পড়েন। রুমের অন্যরা সকালে তাকে উঠাতে গেলে তার কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। মাত্র ১৫দিন আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। উপজেলার কর্মধা ইউপি সদস্য আব্দুল মতিন এ বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট