1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিয়ম-দুর্নীতিকেই নিয়ম বানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুব। জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা কাঠালিয়ায় শাবল-হাতুড়ির আঘাতে স্বামী নিহত, দ্বিতীয় স্ত্রী আটক নেতার নামে সড়কে গেট, জনদুর্ভোগের অভিযোগ; একদিনের মধ্যে রাজীব গ্রেপ্তার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি, তবে কোস্টগার্ডের তৎপরতায় রক্ষা পেল পাঁচটি বাড়ি

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের পূর্ব চরকালীর ১ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ কোস্টগার্ডের তাৎক্ষণিক তৎপরতায় আশপাশের অন্তত পাঁচটি ঘর রক্ষা পেয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মো. মিজানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্র বিসিজি বেইস ভোলা থেকে একটি অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাদের দ্রুত পদক্ষেপের ফলে আশপাশের পাঁচটি ঘর সম্পূর্ণ রক্ষা পেয়েছে।

তবে অগ্নিকাণ্ডের সময় বাড়ির মালিক মিজান ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই তৎপরতার প্রশংসা করেছেন। তাদের মতে, যদি দেরি হতো, তাহলে আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট