1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

নিখোঁজের ৬ দিন পর নদীতে যুবকের মরদেহ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষারে নিখোঁজের ৬ দিন পর বাড়ির পাশের নদী থেকে সাহেদ আহমদ (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার পতনউষার ইউনিয়নের গোপিনগর গ্রামের বাসিন্দা আব্দুল খালিক মাষ্টারের তৃতীয় ছেলে। পরিবারের দাবি শাহেদ দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিল। তার ২টি কন্যার জনক ছিলেন।

গত মঙ্গলবার (২৮শে জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় লাঘাটা নদীতে লাশটি ভাসতে দেখতে পাওয়া যায়।

মৃত সাহেদের চাচা প্রভাষক আব্দুল আহাদ জানান, গত দুই মাস ঢাকা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে গত ২০শে জানুয়ারি বাড়িতে নিয়ে আসেন সাহেদকে পরে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মোহাম্মদ মোস্তাফিজ জানান, ২৩ জানুয়ারি নিখোঁজের একটি জিডি করা হয়। বুধবার বিকালে নদীতে লাশ পাওয়া যায়।

তবে নিহত ব্যক্তি মানসিক রোগী হওয়ায় স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত বিহীন পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট