1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

গর্ভবতী গাভী জবাই ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী গরু জবাই করে বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।

বুধবার (২২শে জানুয়ারি) সকালে উপজেলার কামিনীগঞ্জ বাজারে মাংসের মান নির্ধারণ বিধিমালা ২০২১ এর ৮নং বিধি (পশু জবাই ও মান নির্ধারণ আইন ২০১১) অনুযায়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে জুলহাস মিয়া’কে(৪৫) জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার কামিনীগঞ্জ বাজারে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সাবরিনা আক্তার। এ সময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গর্ভবতী পশু জবাই ও মাংস বিক্রয়ের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম দন্ডেদন্ডিত করেন। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন জুড়ী থানা পুলিশের একটি দল। এসময় উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার বলেন, এ ধরনের অপরাধকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট