1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

মৌলভীবাজারে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিনে কম্বল বিতরণ স্বেচ্ছাসেবক দলের

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

 

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে জাতীয়াবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সোমবার (২০শে জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহীন, সহ সভাপতি এডভোকেট সালমা সুলতানা সুমা, যুগ্মসম্পাদক মাসুম বিল্লাহ, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলে আহ্ববায়ক জিএমএ মোক্তাদির রাজু, সদস্য সচিব আহমেদ আহাদ, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্ববায়ক মাহবুবুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা আহ্ববায়ক মুশফিক আহমেদ, সুনামগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সিলেট মহানগর সদস্য সচিব আফসর খান, হবিগঞ্জ জেলা সদস্য সচিব আল ইমরান, মৌলভীবাজার জেলা ছাত্রদলে সভাপতি রুবেল আহমেদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্ববায়ক নজরুল ইসলাম, আব্দুল হান্নান, আমিরুল ইসলাম সাহেদ, নুরুল ইসলাম, দেলোয়ার আহমেদ, মনসুর আহমেদ, মামুনুর রশিদ, শাফিউর রহমান জুসেফ, রোমান আহমেদ, কুলাউড়া উপজেলা আহ্ববায়ক রেজাউল আলম খোকন, কমলগঞ্জ উপজেলা আহ্ববায়ক জমির হোসেন, শ্রীমঙ্গল উপজেলা আহ্ববায়ক বেলাল আহমেদ, জুড়ী উপজেলা আহ্ববায়ক দিভাকর দাস, বড়লেখা উপজেলা সদস্য সচিব আব্দুল মালিক সহ অন্যন্যরা।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট